× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি দুর্নীতি কমাবে শুনলে শয়তানও হাসে : শিবির সভাপতি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৭ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপি দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয়, তাদের এ কথা শুনলে শয়তানও হাসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। 

কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সোমবার দুপুরে এ মন্তব্য করেন তিনি।

সাদ্দাম বলেন, “তারা (বিএনপি) আগে দ্রব্যমূল্য কমানো ও সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয়, তাদের দুর্নীতির কথা শুনলে শয়তানও মিটিমিটি হাসে।”
শিবিরের সভাপতি বলেন, “বিএনপি অতীতে নানা প্রতিশ্রুতি দিয়েছিল; কৃষকদের ঋণ মওকুফ, বেকারদের ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।”
দেশে নতুন করে জুলুম-নির্যাতনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জনগণ এসব কর্মকাণ্ড আর দেখতে চায় না। সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনার জন্য সাদ্দাম বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা