সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা
আমি কোন বড় দলের প্রার্থী নই, আমি আপনাদের মতো সাধারন মানুষের প্রার্থী, ভোটে নির্বাচিত হতে পারলে সব দাবি দাওয়া সংসদে তুলে ধরব বলে প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলা খেলার মাঠে শুক্রবার বিকালে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “আমি যদি আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আপনাদের দাবি দাওয়া সংসদে তুলে ধরবো। আমি কোন বড় দলের প্রার্থী নই, আমি আপনাদের মতো সাধারন মানুষের প্রার্থী।”
চলমান গ্যাসের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে গ্যাস পাবে, তারপর অন্য জায়গায় যাবে। তা নাহলে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।” ।
তিনি আরও বলেন, “আমার স্বপ্ন সরাইল আশুগঞ্জ, বিজয়নগরের চান্দুরা, বুধন্তী ইউনিয়নকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলা। স্কুল,কলেজ, মাদ্রাসা, মন্দির ও মসজিদের জন্য যা যা করা দরকার আমি করবো।
“ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় কেনো হবে না আল্লাহ যদি আমাকে এমপি বানায় ব্রাহ্মণবাড়িয়ায় আমি বিশ্ববিদ্যালয় করবো এবং ঢাকা সিলেট মহাসড়ক হবে আন্তর্জাতিক মানের মহাসড়ক।”
“সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না, মেশিন নষ্ট থাকে আমি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব, বেকারত্ব দূর করবো, মা বোনরা যেনো ঘরে বসে কিছু করতে পারে তাদের স্বামী সন্তানের পাশে দাড়াতে পারে সেই ব্যবস্থা করব “ বলে প্রতিশ্রুতি দেন রুমিন ফারহানা।
এছাড়াও পথসভায় তিনি প্রবাসীদের সমস্যা, চাওয়া-পাওয়ার বিষয়ে কথা বলেন।