× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় দফায় নির্বাচনি সমাবেশে শনিবার উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩ পিএম

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফার নির্বাচনি সমাবেশে অংশ নিতে আগামী ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফার নির্বাচনি সমাবেশে অংশ নিতে আগামী ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফার নির্বাচনি সমাবেশে অংশ নিতে আগামী ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় দেওয়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী এদিন দিনাজপুর শহরে গিয়ে তার নানা, নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা বেগম খুরশিদ জাহান হকের কবর দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে অবস্থিত। বিরামপুরে অবতরণের পর তিনি দিনাজপুর শহরে গিয়ে এসব কবর জিয়ারত করবেন।

জাহিদ হোসেন বলেন, “আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের বিরামপুর সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সফর উপলক্ষে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন”।

এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনি সমাবেশে তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

এর আগে প্রথম দফায় গত ২৯ থেকে ৩১ জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনি সফর করেন তারেক রহমান। ওই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় অংশ নেন তিনি। এ ছাড়া ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে এবং ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নির্বাচনি প্রচারণা চালান তিনি। ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর ও ঢাকার উত্তরায় এবং ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরেও নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।

এ পর্যন্ত সারাদেশে মোট ২৪টি নির্বাচনি জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি নিজের নির্বাচনি আসন ঢাকা-১৭ এর কড়াইল ও বনানীতেও দুটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা