× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুর বিভাগ করার আশ্বাস তারেক রহমানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩২ পিএম

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বুধবার দুপুরে নির্বাচনি জনসভায় কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বুধবার দুপুরে নির্বাচনি জনসভায় কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় এলে জনগণের উপকার হলে ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বুধবার দুপুরে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ আশ্বাস দিয়েছেন।

এদিন দুপুর দুইটা ৪০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে নামেন। এরপর গাড়িতে করে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে মঞ্চে ওঠেন। পরে দুপুর ৩টা ২১ মিনিটে বক্তব্য শুরু করেন।

তারেক রহমান বলেন, এই অঞ্চলের বাসিন্দাদের দুটি দাবি। এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং দুই ফরিদপুরকে বিভাগ করা। তাইতো নাকি? এটাই তো শুনলাম। আজকের এই নির্বাচনি জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানের শীষ আগামী ১২ তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে, পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে”।

জামায়াতের কাছে ভালো কিছু আশা করছেন না তারেক রহমান

যে রাজনৈতিক দলের নেতা নারীদের নিয়ে নোংরা চিন্তাধারা রাখেন ভবিষ্যতে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান।

তিনি বলেন, “ যে দলীয় এক নেতা প্রধান নেতা আছে, সে একটি অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। আমার একটি প্রশ্ন আপনাদের কাছে। যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে তার দেশের খেটে খাওয়া মা বোনদের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে।

তাদের কাছ থেকে কি আমরা ভালো কোন কিছু আশা করতে পারি? তাদের কাছ থেকে কোন ভালো কিছু আশা করতে পারি না”।

১৯৭১ সালেও ওই একই দলের ব্যক্তিদের কারণে এদেশের লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, “এটির প্রমাণ আমরা ১৯৭১ সালেও দেখেছি। ১৯৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হারিয়েছিল”।

সতর্ক থাকার আহবান

সেই দলের কাছ থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, “ এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এদের ব্যাপারে জনগণকে সতর্ক রাখতে হবে। তারা মুখে বলবে একটা কাজ করবে একটা। যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না নিজের দেশের মা-বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোন ভালো কিছু আশা করতে পারি না”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা