× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৭ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৮ পিএম

দেবিদ্বারের মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে মঙ্গলবার আয়োজিত এক উঠান বৈঠকে কথা বলেন হাসনাত আব্দুলাহ।

দেবিদ্বারের মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে মঙ্গলবার আয়োজিত এক উঠান বৈঠকে কথা বলেন হাসনাত আব্দুলাহ।

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনি প্রচারণায় বাধা, ব্যানার পোড়ানো ও নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

দেবিদ্বারের মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে মঙ্গলবার আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “ব্যানারে আগুন লাগিয়ে, পোস্টার ছিঁড়ে এবং আমাদের কর্মীদের ভয় দেখিয়ে জনগণের সঙ্গে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা থামানো যাবে না। ভয় দেখিয়ে বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনকে দমন করা সম্ভব নয়”।

ভয়ভীতি দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না জানিয়ে তিনি বলেন, “মানুষের সঙ্গে আমাদের যে গণসংযোগ ও জনসমর্থনের স্রোত তৈরি হয়েছে, সেটা কি ব্যানার পোড়াইয়া থামাইতে পারবেন? আমাদের কর্মীদের ভয় দেখাইয়া রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী”।

প্রতিপক্ষের উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, “যারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, কর্মীদের মারধর করছেন এবং সাধারণ মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করছেন—তাদের কর্মকাণ্ডের বিচার একদিন হবেই। মজলুম আর আল্লাহর সম্পর্ক সরাসরি। মজলুমের আহ্ আল্লাহর কাছে পৌঁছে যায়। ইনশাআল্লাহ, এসব জুলুমের বিচার জমিনেই হবে”।

উঠান বৈঠকে তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, “সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে”।

অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ কখনো একা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা