বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৮ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম
ফাইল ফটো
২২ বছর ৯ মাস পর আগামীকাল বুধবার নির্বাচনি জনসভায় অংশ নিতে বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বরিশাল নগরীর বেলস পার্কে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এ বিষয়ে বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেন, “দক্ষিণ বাংলায় আমাদের নেতা আসছেন। বিএনপি ও ধানের শীষের নেতাকর্মীদের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে। তার আগমন স্থানীয় জনগণের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।”
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে বরিশালবাসী উচ্ছসিত। আমরা তাকে প্রাণভরে দেখব”।
বরিশাল বিভাগের ৬টি জেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, “বরিশাল বিভাগের ৮টি ইউনিট সমানভাবে কাজ করছে। আশা করছি লক্ষাধিক নেতাকর্মী সভায় উপস্থিত হবেন”।
জনসভায় নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেছেন, “সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে যাতে জনসমাবেশ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এর আগে ২০০৩ সালের ২৩শে এপ্রিল সবশেষ বরিশালে সভা করেছিলেন তারেক রহমান।