× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রায় ২৩ বছর পর বুধবার বরিশালে যাচ্ছেন তারেক রহমান

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

২২ বছর ৯ মাস পর আগামীকাল বুধবার নির্বাচনি জনসভায় অংশ নিতে বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বরিশাল নগরীর বেলস পার্কে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ বিষয়ে বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেন, “দক্ষিণ বাংলায় আমাদের নেতা আসছেন। বিএনপি ও ধানের শীষের নেতাকর্মীদের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে। তার আগমন স্থানীয় জনগণের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।”

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে বরিশালবাসী উচ্ছসিত। আমরা তাকে প্রাণভরে দেখব”।

বরিশাল বিভাগের ৬টি জেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, “বরিশাল বিভাগের ৮টি ইউনিট সমানভাবে কাজ করছে। আশা করছি লক্ষাধিক নেতাকর্মী সভায় উপস্থিত হবেন”।

জনসভায় নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেছেন, “সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে যাতে জনসমাবেশ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এর আগে ২০০৩ সালের ২৩শে এপ্রিল সবশেষ বরিশালে সভা করেছিলেন তারেক রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা