× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্রমন্ত্রী হতে দোয়া চাইলেন পাটওয়ারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৬ পিএম

লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: বিবিসি বাংলা

লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: বিবিসি বাংলা

নির্বাচিত হলে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য দোয়া চেয়েছেন ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। 

ঢাকার দৈনিক বাংলা মোড়ে মঙ্গলবার সকালে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায়ে রাখতে পারি"।

এসময় তিনি নাম উল্লেখ না করে ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, "ঢাকা-৮'-এ যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র-মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার ওপরেই আঘাত করে বসবেন”।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, "নির্বাচনের সময়ে কারও হাতে মাদক দেয়, কারও হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক-অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছ “।

সন্ত্রাসী কার্যক্রম আর সহ্য করা হেবে না জানিয়ে পাটওয়ারী বলেন, "আমরা হুমকি পাচ্ছি, আমাদের নাকি মাইর দেওয়া হবে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো।"

এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পর তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিবো। কারণ বারবার খাইতে পারবো না। তাহলে তো মারা যাবো। এবার কিছু উত্তম-মধ্যম দিবো”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা