× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী দল বেসামাল হয়ে গেছে: গোলাম পরওয়ার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৩৫ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে শনিবার নির্বাচনি জনসভায় বক্তব্য দেন গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে শনিবার নির্বাচনি জনসভায় বক্তব্য দেন গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে ‘প্রতিদ্বন্দ্বী দল’ বেসামাল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে শনিবার সকালে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “৫ আগস্টের পরে চাঁদা না পেয়ে আপনারা পাথর মেরে মানুষ হত্যা করেছেন, হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়েছেন। যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করতে পারে, তাদের হাতে জনগণের জান-মাল নিরাপদ নয়।”

তিনি বলেন, “অতীতে ক্ষমতায় আসা ৩টি দলই দায়িত্ব পালনে রাষ্ট্রের সুখ-শান্তির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে, ঘৃণ্যভাবে, লজ্জাজনকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরিবর্তন আনতে হলে এই তিন দলকে না বলতে হবে।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “ন্যায় বিচার পেতে জুলাইয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। একটি মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ দেশ গড়ার জন্য মানুষ জীবন দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল, তারা পরিবর্তন চায়। খুনি, চাঁদাবাজ, মাস্তানদের দ্বারা সে পরিবর্তন আসবে না। আমরা ১১ দল সে পরিবর্তন আনব ইনশাআল্লাহ। সেজন্য এই আসনে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ডা. শফিকুর রহমানের সরকার গঠিত হলে কারিগরি কলেজ, স্টেডিয়াম, মহিলা কলেজ, ডাকাতিয়া সংস্কারসহ ফরিদগঞ্জবাসীর প্রাণের দাবিসমূহ পূরণ করা হবে।” এসময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার আহ্বান জানান।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী-কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট মাসুদুল ইসলাম, সেক্রেটারি এ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি মো. আবুল হোসাইন, মো. হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য ফয়সাল আহমেদ, জামায়াতের ব্যবসায়ী সংগঠনের জেলা সভাপতি শাহ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস এবং বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম, চাঁদপুর জেলা জামায়াতের শূরা সদস্য আব্দুল মান্নান খান, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. ইউনুছ হেলাল, সাবেক আমির হাবিবুর রহমান খান, হাজীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির আবুল হাসনাত, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মিজানুর রহমান, সেক্রেটারি ফখরুল ইসলাম, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, ফরিদগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান শরীফুল ইসলাম, ছাত্র শিবিরের চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল, সেক্রেটারি মো. হাসিবুল হাসান, কারানির্যাতিত জুলাই যোদ্ধা ফাইয়াজ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা