× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানের শীষ মানেই সকল ধর্মের মানুষের নিরাপত্তা: বিএনপি প্রার্থী আবুল হোসেন খান

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ১৬:০৬ পিএম

বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট  'সম্প্রীতি সমাবেশ' আয়োজনে বিএনপি নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট 'সম্প্রীতি সমাবেশ' আয়োজনে বিএনপি নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধানের শীষ জয়ী হওয়া মানেই এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক, বরিশাল -৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন খান ।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক 'সম্প্রীতি সমাবেশে' তিনি এ কথা বলেন।

আবুল হোসেন বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ মাটিতে বিভেদের কোনো স্থান নেই।” 

​বিএনপির এ নেতা বলেন, "আমি যুদ্ধের ময়দানে যেমন অন্যায়ের প্রতিবাদ করেছি, তেমনি আজও মানুষের অধিকার আদায়ে রাজপথে আছি। একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু আমরা তা হতে দেব না। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমরা বাকেরগঞ্জে উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচন করব।"

অনুষ্ঠানে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিভাগীয় কমিশনার বাবু বিজন কান্তি সরকার।

তিনি বলেন, "বিভেদ নয়, ঐক্যই হোক আমাদের শক্তি। বিএনপির রাজনীতি হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করা।"

​বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা আহ্বায়ক মন্টু চন্দ্র বৈদ্য, বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক দেবাশীষ রায় কলিন্স, ​বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু, বাকেরগঞ্জ  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতা বাবু পঙ্কজ কুমার দাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা