মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩৭ পিএম
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনি জনসভায় বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একটি রাজনৈতিক দল সারাদেশে মামলা দিয়ে ‘বাণিজ্য’ করেছে এবং এখন ভোটের সময় সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনি জনসভায় বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা স্পষ্টভাবেই বলেছিলাম যে সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার নিশ্চিত হবে। যারা অপরাধী, যারা ফ্যাসিস্ট তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সাথে যুক্ত ছিল না, গণহত্যার সাথে যুক্ত ছিল না এমন ব্যক্তিদের প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না।
“কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল নির্বিচারে সারাদেশে ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং মামলা বাণিজ্য করেছে। এখন যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ধানের শীষে ভোট দিলে মামলা ইউথড্র করা হবে। এটা একটা স্পষ্টই প্রতারণা”।
তিনি আরও বলেন, “এই প্রতারণা তারা তাদের ইশতেহারেও করছে। আপনারা এর আগে ৩১ দফার কথা শুনে থাকবেন। তারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন তারা তাদের নিজেদের ৩১ দফার সাথে বিট্রে করেছে, প্রতারণা করেছে। সে ৩১ দফা দাবিও তারা দাবিও তারা মানে নাই। যে সংস্কারের কথাও বলা হয়েছে তাও তারা মানে নাই। এখন তারা মিথ্যা মিথ্যা অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা কারো এই মিথ্যা প্রতিশ্রুতিæতিতে বিভ্রান্ত হবেন না”।
এনসিপি আহ্বায়ক বলেন, “ইনসাফভিত্তিক দেশ গড়ে তোলার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জোট গড়ে তোলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই না কোন দেশের কোন আসন নষ্ট হোক, কোন আসন চাঁদাবাজদের হাতে যাক, সন্ত্রাসীদের হাতে যাক, নতুন কোন স্বৈরাচার প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের হাতে যাক। ইনশাল্লাহ ১২ ফেব্রুয়ারি আমরা কাঙ্ক্ষিত ফল পাবো, দেশের জনগণ ১১ দলীয় ঐক্যজোটের পক্ষেই রায় দেবেন”।