× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী-৩

ভিপি নুর পেলেন ট্রাক প্রতীক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৬:২০ পিএম

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: কোলাজ (প্রতিদিনের বাংলাদেশ)

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: কোলাজ (প্রতিদিনের বাংলাদেশ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর।

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

ওই আসনে ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দল থেকে বহিস্কৃত নেতা হাসান মামুন। এছাড়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম পেয়েছেন ‘দাড়িপাল্লা’ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত থেকে সংশ্লিষ্ট চারটি আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম সেবা), উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাত্তলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সীসহ বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশে বলেন, “প্রতীক হাতে পাওয়ার পরদিন বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন”।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। গলাচিপা ও দশমিনায় দুই উপজেলা, একটি পৌরসভা এবং ১৯টি ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১। পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮। মোট ভোটকেন্দ্র ১২৪টি, এরমধ্যে গলাচিপায় ৮০টি ও দশমিনায় ৪৪টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা