× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম

‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

রুমিন ফারহানার বক্তব্য বন্ধ ও মাইক্রোফোন ধরে রাখা এক যুবককে গ্রেপ্তারের নির্দেশকে কেন্দ্র করে শনিবার বিকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রুমিন ফারহানা সভাস্থলে পৌঁছালে সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন। তিনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে রুমিন ফারহানাকে বক্তব্য বন্ধ করে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এ সময় এক যুবককে আটক করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

বক্তব্য সংক্ষিপ্ত করে মঞ্চ থেকে নামার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘এক্সকিউজ মি, স্যার। দিস ইজ দ্য লাস্ট টাইম, আই ওয়ার্নিং ইউ। আই উইল নট লিসেন টু দিস।’

এ সময়, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘না, আচরণবিধি লঙ্ঘন করলে তো আমাদের দেখতে হবে।’

রুমিন ফারহানা বলেন, ‘সব জায়গায় হচ্ছে। সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামায় দেন। আজকে আমি ভদ্রতা করে থামাইছি। নেক্সটে আমি কিন্তু এই ভদ্রতা করব না।’ 

তিনি বলেন, ‘এ রকম (বুড়ো আঙুল দেখিয়ে) দেখায় আপনাদের।’

তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘কে দেখাচ্ছে আমাদের?’। এর উত্তরে রুমিন ফারহানা বলেন, ‘খোঁজ নেন। প্রশাসনে বইসা আছেন, খোঁজ নেন।’

এ সময় রুমিন ফারহানার কর্মীদের শোরগোল করতে শোনা যায়।

পরে রুমিন ফারহানা আবার বলেন, ‘আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, আজকে শুনছি। ভবিষ্যতে শুনব না। আমার এই মানুষ...এইখান থেকে বাইর হইতে পারবেন না। আমি যদি না বলি, এইখান থেকে বাইর হইতে পারবেন না, স্যার। মাথায় রাইখেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সময় আপনারা যাদের কথায় এখন চলতাছেন, তারা কানে ধইরা খাটের নিচে থাকত, স্যার। আমি রুমিন ফারহানা। কোনো দল লাগে না আমার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা