× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদির কান্না, কাঁদলেন তারেক রহমানও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ২১:০১ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬ ২১:৪৬ পিএম

ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বংশাল ছাত্রদল নেতা পারভেজের মেয়ে আদিবা ইসলাম হৃদি (বাঁয়ে) প্রজেক্টর স্কিনে অশ্রুসজল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বংশাল ছাত্রদল নেতা পারভেজের মেয়ে আদিবা ইসলাম হৃদি (বাঁয়ে) প্রজেক্টর স্কিনে অশ্রুসজল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রাজনৈতিক ভিন্নমত দমনে গত দেড় যুগে আওয়ামী লীগ সরকারের সময় সারা দেশে যে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে, সেই ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তারেক রহমানকে পেয়ে যতটা পেরেছেন নিজেদের সব কষ্টের কথা বলেছেন।

লন্ডনে ১৭ বছরের বেশি সময় নির্বাসিত থেকে দেশে ফেরা তারেক রহমান যেন স্বজনদের মতো করে সবার আর্তনাদ স্পর্শ করছিলেন । 

ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মতবিনিময় সভায় সবার নিশ্বাস ভারী হয়ে উঠছিল, যখন ভুক্তভোগীর স্বজনরা কথা বলছিলেন।  

আরও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়, যখন বংশাল থানা ছাত্রদলের গুম হওয়া নেতা পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম হৃদি তার বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানান।

২০১৩ সালের ২ ডিসেম্বর পারভেজ হোসেন নিখোঁজ হন। সেই থেকে হৃদি, তার মা ফারজানা আক্তার এবং পরিবারের সদস্যরা অপেক্ষার করছেন তার ফিরে আসার।

বাবার স্মৃতিচারণ করতে গিয়ে হৃদি কান্নাজড়িত কণ্ঠে বলেন,  “বছর যায়, নতুন বছর আসে কিন্তু আমাদের বাবা আর আসে না। ৫ অগাস্টের পর এক বছরের বেশি সময় পার হয়ে গেল, কিন্তু আমি বাবাকে ফিরে পাইনি”।

এখনও হৃদি বাবাকে সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখেন। সেই কথা তুলে ধরে তিনি বলেন, “আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাবার হাত ধরে স্কুলে যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। আমি কি বাবাকে ফিরে পাব না? আর কত বছর অপেক্ষা করতে হবে আপনারাই বলুন?” 

হৃদির এই প্রশ্নে বিহ্বল সবাই চুপ হয়ে যেন নিজের ভেতরেই উত্তর খুঁজে ফেরেন। এ সময় মঞ্চে বসা তারেক রহমানকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে চশমা খুলে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়। 

একই অনুষ্ঠানে নিজের নিখোঁজ বাবার কথা বলতে আসে সাফা। মাত্র দুই মাস বয়সে তার বাবা, বংশাল ছাত্রদলের সহ-সভাপতি মো. সোহেল গুম হন। ২০১৩ সালের পর থেকে পরিবারের কাছে তার কোনো খোঁজ নেই।

সাফা আক্ষেপ করে বলেন, “এক যুগ ধরে বাবার জন্য অপেক্ষা করছি। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আমার বয়সী অন্য সবার বাবারা যখন তাদের হাত ধরে হাঁটা শেখান, তখন আমি বাবাকে খুঁজে বেড়াই। আমি আর কত দিন খুঁজব বাবাকে?”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের দুঃসহ জীবনের কথা তুলে ধরেন। হারানো সন্তান, স্বামী বা বাবাকে ফিরে পাওয়ার আশা এখনো ছাড়েননি অনেকে। স্বজনদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাতাস। 

বক্তব্য দেওয়ার একপর্যায়ে ভুক্তভোগী পরিবারের এক সদস্য বিএনপির চেয়ারম্যানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তারেক রহমান অত্যন্ত ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে সান্ত্বনা দেন ও তাদের কথা শোনেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা