বাসস
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭ পিএম
গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শনিবার তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। ছবি : বাসস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তাদের সাক্ষাৎ হয়। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
তারেক রহমানের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।