× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

প্র্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:১০ পিএম

ঢাকার গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ঢাকার গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে শুক্রবার বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

আলোকচিত্র প্রদর্শনীটি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা আয়োজন করেছে। এই প্রদর্শনী চলবে আগামী আরও দুই দিন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুৎ প্ল্যান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালেও বাস্তবায়ন করার হয়েছে।

তবে এই ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলেই তাকে জেলে খাটতে হয়েছে। বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও কয়লা এবং গ্যাস রয়েছে সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক মহাশক্তি ও বৈশ্বিক মহাশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।

এসময় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উপদেষ্টা আতিকুর রহমান রুমন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক করোতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, সভাপতি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদ উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান রুমন বলেন, এই সামান্য কয়েকটা ছবি দিয়ে বেগম খালেদা জিয়ার জীবনী সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়।

আরও বড় পরিসরে দেশের বিভিন্ন জেলায় তার (খালেদা জিয়া) রাষ্ট্র পরিচালনা, আন্দোলন-সংগ্রাম ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও্র জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা