প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৪ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:৪২ পিএম
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
গাজী আতাউর রহমান বলেন, “ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মাঠে থাকতে বলেছি।”
তিনি বলেন, “একজনও মনোনয়ন প্রত্যাহার করবেন না।”