× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোস্তাফিজ ইস্যু

বিসিবির সিদ্ধান্তে একমত বিএনপি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৩:১৭ পিএম

বিসিবির সিদ্ধান্তে একমত বিএনপি: মির্জা ফখরুল

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, তার সঙ্গে বিএনপি একমত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে সোমবার সকালে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি- এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত এটার সঙ্গে আমরা একমত। কিন্তু একই সঙ্গে আমরা এটাও মনে করি- ছোটখাটো বিষয়গুলো আলোচনার মধ্যে সমাধান করাই উত্তম।’

দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা, খুন এবং জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব উদ্বিগ্ন, এটা সম্পর্কে আমরা অবগত। আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাই যে- তারা এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার করতে পারেনি। সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী- নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে এবং একটা ভাল অবস্থায় আসবে।’

বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি, বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। এদেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন। এই যে সংস্কার একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, মুক্ত সংবাদপত্রের স্বাধীনতকা নিশ্চিত করা, পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা এসব সবি বিএনপি করেছে। অতীতেও করেছে, এখন বিএনপি ৩১ দফার মাধ্যমে নিশ্চিত করেছে।’

তিনি বলেন, ‘আর এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহিত হয়েছে তা সবই বিএনপির প্রস্তাবে আছে। সুতরাং আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অতীকে এককভাবে সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো করতে বিএনপি সক্ষম হয়েছে।’

ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে- যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে। তার আগে কিন্তু বোঝা যাবে না, এখন সবাই যে যার সাংগঠনিক ব্যাপরগুলো গোছাচ্ছে। মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে, নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন- যখন প্রচার শুরু হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারবদ্ধ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কমিটমেন্ট আছে; তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো বাস্তবায়নে আমরা অঙ্গিকারবন্ধ। ভারতের সঙ্গে আমরা আলোচনা করব এবং পানির হিস্যা আদায় করব। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সঙ্গে যে মিউচুয়াল রেসপেক্ট, সম্মান সবকিছু মাথায় রেখে আমরা আমার দাবি আদায় করব।’

ফ্যাসিস্টদের বিএনপি ভয় করে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গণভোটের প্রচার বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। গণভোটে হ্যাঁ বা না জনগণ যা করবে তাই হবে। আর যারা সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকবে- নিজেরা কোনও কাজ করেনা, বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে জানি, মারতেও জানি এবং মার খেতেও জানি। অতএব ফ্যাসিস্টদের ভয় করি না।’

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা