× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি প্রার্থীর গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, জানালেন ‘জীবনের হুমকি আছে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২২:৪৮ পিএম

গোপালগঞ্জ -৩ (কোটালীপাড়া - টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানী। ছবি: বিবিসি বাংলা

গোপালগঞ্জ -৩ (কোটালীপাড়া - টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানী। ছবি: বিবিসি বাংলা

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 

সম্প্রতি এক কর্মী সভায় নিজের পাঞ্জাবির নিচে পরা বুলেটপ্রুফ জ্যাকেট প্রদর্শন করে তিনি আলোচনায় এসেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এস এম জিলানী একটি মতবিনিময় সভায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় নিজের পাঞ্জাবি খুলে শরীরের ভেতরে থাকা বুলেটপ্রুফ জ্যাকেটটি দেখাচ্ছেন। ভিডিওটির সত্যতা নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, জীবনের হুমকি থাকায় তিনি এটি পরতে বাধ্য হচ্ছেন।

এস এম জিলানী বিবিসি বাংলাকে বলেন, “নিজের সেইফটির জন্যই পড়তে হচ্ছে, ঘরে বসে থাকতে তো পারি না।”

 “ নানান ধরনের হুমকি-ধামকি পাচ্ছি। প্রশাসন থেকেও বলে অ্যালার্ট থাকবেন। নানান ভাবে নানান দিক থেকে আসে যে, লাইফ রিস্ক আছে। যার কারণে নিজের সেইফটির জন্য..।”

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমি পার্লামেন্ট ইলেকশন করছি এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেক্ষেত্রে এরকম হুমকি আসবে, জীবনের রিস্ক কেন? আমি তো রাজনীতি করি মানুষের জন্য।”

তিনি জানান, নির্বাচনী সব মতবিনিময় সভায়ই তিনি এমন বুলেটপ্রুফ জ্যাকেট পরে যান।

কারা হুমকি দিচ্ছে এমন প্রশ্নে জিলানী বলেন, “আমাকে প্রশাসনও বলছে যে আপনি অ্যালার্ট থাকবেন।”

এস এম জিলানী গোপালগঞ্জের যে আসন থেকে নির্বাচন করছেন সেই আসনটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্বাচনী আসন। এর আগে, ২০০৮ এবং ২০১৮ সালে একই আসন থেকে শেখ হাসিনার বিপরীতে নির্বাচন করেছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা