× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাকে ভোট দিলে তারেক রহমান বিজয়ী হবেন: রাশেদ খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২০:২০ পিএম

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: রাশেদ খানের ফেসবুক থেকে নেওয়া

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: রাশেদ খানের ফেসবুক থেকে নেওয়া

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “আমাকে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। আমাকে ভোট দিলে তারেক রহমানকে বিজয়ী করা হবেন।”

ঝিনাইদহ শহরতলীর মুরারিদহ এলাকার নিজ বাড়িতে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রস্তুতি ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে রাশেদ খান বলেন, “ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির পক্ষ থেকে আমাকে নমিনেশন দেয়া হয়েছে এবং বিএনপির হাই কমান্ড তারাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি সেখানে ভোটার হয়েছি এবং সে এলাকায় ইতোমধ্যে কাজ শুরু করেছি। মূলত ঝিনাইদহ-৪ আসন বিএনপি অধ্যুষিত এলাকা এবং এই এলাকার মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি আস্থাশীল। এই অঞ্চল থেকে একাধিকবার বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছে। তারেক রহমান সার্ভে করার মাধ্যমে বিভিন্ন আসনে প্রার্থীদেরকে নমিনেশন দিয়েছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাকেও ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

“ঝিনাইদহ-৪ আসন কালিগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ সদরের চারটা ইউনিয়ন মিলে এই আসন গঠিত। আমি সদরের সন্তান। তার মানে ঝিনাইদহ চার আসনে নির্বাচন করার সুযোগ আমার জন্য রয়েছে। আর আমি যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি। একজন জাতীয় নেতৃত্ব দানকারী হিসেবে আমি যেকোন জায়গা থেকে নির্বাচন করতে পারি এবং বিএনপিতে এ ধরনের রেওয়াজ রয়েছে।”

দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন প্রসঙ্গে তিনি বলেন, “স্বাভাবিকভাবে সেখানে (ঝিনাইদহ-৪ আসনে) অনেকে প্রার্থী ছিলেন। মনোনয়ন না পেলে যা হয় সংক্ষুব্ধ হয়েছেন। কেউ কেউ ইতিমধ্যে আমার সাথে কাজ করার ব্যাপারে তারা সম্মত হয়েছেন। মাঠে কাজ করছেন। বিশেষ করে তৃণমূলের নেতৃবৃন্দ যারা প্রকৃতপক্ষে ধানের শীষের কাণ্ডারি যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন, যারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন, যারা তারেক রহমানের নেতৃত্ব নির্দেশনা মানেন তারা সবাই আমার সাথে রয়েছে এবং আরো যে কয়েকজন এখনো পর্যন্ত সংক্ষুদ্ধ রয়েছে আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে তারাও আমার সাথে কাজ করবে ইনশাল্লাহ।

খালেদা জিয়ার স্মৃতি চারণ করে আবেগাপ্লুত কণ্ঠে রাশেদ খান বলেন, আমাদের প্রিয় নেত্রী (বেগম খালেদা জিয়া) তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। পুরো জাতি শোকার্ত। এ অবস্থায় এক ধরনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয় না।”

তারেক রহমান তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে যে সকল সংকট এবং সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে পারবেন বলে মনে করেন রাশেদ খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা