× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাইযোদ্ধা সুরভীর বাসায় নাহিদ ইসলাম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১১:২৮ এএম

জুলাইযোদ্ধা সুরভীর বাসায় নাহিদ ইসলাম

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী কারাগার হতে বের হওয়ার পর তাকে দেখতে তার বাসায় এসেছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার মধ্যরাতে সুরভীর টঙ্গীর বাসায় আসেন তিনি। এসময় সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট ছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা তাহরিমা জান্নাত সুরভীর বাসায় এসেছি, তার পরিবারের সঙ্গে দেখা করছি। তাকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়েছিল। আপনারা জানেন তার বয়স লুকিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও আমাদের জুলাইয়ে জনতা এবিষয়ে সরব প্রতিবাদ করেছিল। পাশাপাশি গাজীপুরের নাগরিক পার্টির নেতৃবৃন্দ ও আইনজীবীদের প্রচেষ্টায় তার রিমান্ড বাতিল করে জামিন দিয়েছে।

তিনি বলেন, আমাদের বক্তব্য হচ্ছে সুরভী যদি অন্যায় করেও থাকেন তাহলে দেশের নাগরিক হিসাবে সুবিচার পাওয়ার কথা ছিল, তিনি তা পাননি। আমরা পরবর্তীতে জানতে পেরেছি পুরো ঘটনাটি ছিল বানোয়াট।

তিনি আরও বলেন, কিছু কিছু মিডিয়া জুলাই গণঅভ্যুত্থান পরিচিত মুখদের চরিত্র হননের চেষ্টা আগস্টের পর থেকেই করছে। তাহরিমা জান্নাতের ঘটনাটি তারই ধারাবাহিক একটি প্রচেষ্টা। কয়েকটি মিডিয়া আমরা লক্ষ্য করেছি জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের কোনো কিছু পেলেই সত্যমিথ্যা যাচাই-বাছাই না করেই ঢালাওভাবে প্রচার করে। সামনে নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, জুলাইয়ের নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। দেশের জনগণ জানে ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করেছে, জমিদখল করেছে। কিন্তু সেগুলো ঢাকতে প্রকৃত চাঁদাবাজদের রেখে জুলাই গণঅভ্যুত্থানকারীদের উপর এধরণের মিথ্যা দোষারোপ করার চেষ্টা চলছে।

এর আগে, সোমবার সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় সুরভীকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমন খবরে ততক্ষণে বিক্ষোভ শুরু করেন ছাত্র জনতা। পরে রিভিশন আবেদন করলে সন্ধ্যায় তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা