× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে তাসনিম জারার আপিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৯:১৪ পিএম

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। ছবি: বিবিসি বাংলা

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। ছবি: বিবিসি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। 

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়ে সোমবার তিনি এ আপিল আবেদন জমা দেন। বিবিসি বাংলার খবরে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার আবেদনটি বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের গরমিল দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

আপিল জমা দেওয়ার পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন, “প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন ভলেন্টিয়ারিং করেছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। আমরা আপিল করেছি। এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব।”

গত ২৭শে ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায়ই স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। 

এদিন, তাসনিম জারা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা