চট্টগ্রাম অফিস ও চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৬ পিএম
আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থী শিল্পপতি আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদ। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে শিল্পপতি মো. জসীম উদ্দীন আহমেদকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
প্রতিদিনের বাংলাদেশকে
রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশের সাবেক এই উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন,
সোমবার রিটার্নিং কর্মকতার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেবেন।
বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জসীম উদ্দীন আহমেদ বলেছেন, “চন্দনাইশের
আপামর জনসাধারণের জন্য আমি কাজ করতে চাই।
“দীর্ঘদিন থেকে আমি
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মানুষের কল্যাণে নানা কাজ করেছি। আগামীতেও
করে যাব। তাই এই আসনের সম্মানিত সকল ভোটারদের সহযোগিতা চাই।”
লিবারেল ডেমোক্রেটিক
পার্টির (এলডিপি) কর্নেল (অব.) অলি আহমদ এই আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে আসছিলেন,
সে কারণেই এতো দিন এটি ‘কর্ণেল অলি’র আসন হিসেবে পরিচিত হতো। এবার এলডিপি জামায়াতের
সঙ্গে জোট বেঁধেছে, সেই ঘোষণা রবিবার এসেছে।
এবার এই আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে জসীম উদ্দীন আহমেদ
বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন, যা চমক হিসেবে দেখছেন অনেকে।
এর আগে ২০২৪ সালের
২৯ মে আওয়ামী লীগের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের চন্দনাইশ
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন জসীম উদ্দীন। স্বতন্ত্র
প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে জসিম উদ্দীন ৩৮ হাজার ৩৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমদ চৌধুরী পেয়েছিলেন ২২
হাজার ৭৪ হাজার ভোট।
জসীম উদ্দীনের সমর্থকেরা
আশা করছেন চট্টগ্রাম-১৪ আসনে ‘অলির দুর্গ’ ভেঙে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ
সদস্য নির্বাচিত হবেন।
ইতোমধ্যে এই আসন থেকে প্রার্থিতার জন্য এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদের ছেলে ওমর ফারুকসহ অন্তত ২০ জন পদপ্রার্থী মনোনয়নপত্র
সংগ্রহ করেছেন।
আসনটিতে বিএনপির
প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে গত ২১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- জাকের
হোসেন, শফিকুল ইসলাম রাহী, মো. নাজিম উদ্দীন, মো. নুরুল আনোয়ার, এহছানুল মৌলা, মো.
ইখতিয়ার হোসেন, মো. আল হেলাল, এম এ হাশেম রাজু, মহসিন জিল্লুর করিম, এজাজ আহমদ চৌধুরী,
সিরাজুল ইসলাম ও আবদুস সালাম মামুন।
এছাড়া আসনটি থেকে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. শাহাদাৎ হোসেন।
জাতীয় পার্টি থেকে মো. বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আবদুল হামিদ,
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মৌলানা মো. সোলাইমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে
এইচ এম ইলিয়াছ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুহাম্মদ হাসান আলী এবং স্বতন্ত্র
প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ মিজানুল হক চৌধুরী।