প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখার পর গুলশানের ১৯৬ নম্বর বাসভবন অভিমুখে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চারপাশে সাজানো, নিরাপত্তা, অস্থায়ী ছাউনি ও সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছে যে, বাড়িটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটনোর পর তারেক রহমান ফিরছেন এই ঠিকানায়।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে, সকাল ৯টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।