× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুপাশে নেতা-কর্মীদের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬ এএম

তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুপাশে নেতা-কর্মীদের অবস্থান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক নেতা-কর্মী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড, ব্যানারসহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন।

বিমানবন্দরের আশপাশে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন খিলক্ষেত থেকে ৩০০ ফিট এলাকার সড়কের দুই পাশে।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সদস্যরা। নেতা-কর্মীদের মধ্যে যারা প্রধান সড়কে চলে আসতে চাচ্ছেন, তাদের সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটক থেকে রাজধানীর কুড়িল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা