× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সৈয়দ এহসানুল হুদা। ছবি : সংগৃহীত

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সৈয়দ এহসানুল হুদা। ছবি : সংগৃহীত

নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকালে এই যোগদান অনুষ্ঠান হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন হুদা ও তার কর্মী-সমর্থকরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেবেন সৈয়দ এহসানুল হুদা।

যোগদানের পর এহসানুল হুদা বলেন,  আমরা দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্রের পথে বিএনপিতে যোগ দিলাম। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয় দল থেকে বিএনপিতে যোগদান করছি। বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে অতীতের মতো মাঠে নিজের সাধ্যমতো কাজ করার চেষ্টা করব।

একা নাকি দলের নেতাকর্মীরাও বিএনপিতে যোগ দিয়েছেন- এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, নেতাকর্মীদের সবাইকে নিয়েই আমরা যোগদান করেছি।

বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীদের নিয়ে আজ বিএনপির সঙ্গে যুক্ত হলেন।  আমরা আশা করছি, তাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা