× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সংসদ সদস্য হারুন পদত্যাগ করবেন কাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৩:৫৯ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:৪২ পিএম

সংসদে বক্তব্য দিচ্ছেন হারুন অর রশিদ। ছবি : সংগৃহীত

সংসদে বক্তব্য দিচ্ছেন হারুন অর রশিদ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে বৃহস্পতিবার বেলা ১১টায় পদত্যাগপত্র জমা দিতে যাবেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর বেলা সাড়ে ১১টায় সংসদের দক্ষিণ প্লাজা গেটসংলগ্ন স্থানে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান প্রতিদিনের বাংলাদেশকে বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

১১ ডিসেম্বর বিএনপির অন্য এমপিরা স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দেন। সেদিন এমপি হারুন অর রশিদ দেশের বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

এ বিষয়ে হারুন অর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কাল সংসদে স্পিকারের দপ্তরে যাব। হাতে হাতে পদত্যাগপত্র দেব। দেশের বাইরে ছিলাম। মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম। নিয়ম অনুযায়ী তা গ্রহণযোগ্য হয়নি।’

এর আগে ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপি এমপিরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা