× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তফসিল ঘোষণায় পটুয়াখালীতে বিএনপির আনন্দ মিছিল

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:১২ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭ পিএম

তফসিল ঘোষণায় পটুয়াখালীতে বিএনপির আনন্দ মিছিল

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহর এলাকায় এই আনন্দ মিছিল হয়। এ সময়  উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের কয়েক কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান চুন্নুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা