পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:১২ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭ পিএম
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহর এলাকায় এই আনন্দ মিছিল হয়। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের কয়েক কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান চুন্নুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।