× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জের ডিসি-এসপির সাথে জামায়াতের ৪ প্রার্থীর সাক্ষাৎ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২ পিএম

হবিগঞ্জের ডিসি-এসপির সাথে জামায়াতের ৪ প্রার্থীর সাক্ষাৎ

হবিগঞ্জে ডিসি-এসপির সঙ্গে সাক্ষাৎ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের চার প্রার্থী। প্রার্থীরা হলেন, হবিগঞ্জ- ১ নবীগঞ্জ-বাহুবল আসনে শাহজাহান আলী, হবিগঞ্জ- ২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের শেখ জিল্লুর রহমান আযমী, হবিগঞ্জ- ৩ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনে কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ- ৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সাংবাদিক অলিউল্লাহ নোমান । তাদের সাঙ্গে আরও ছিলেন- হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলেছুর রহমান।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মুখলিছুর রহমানের নেতৃত্বে তারা ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বেলা ১১টার দিকে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি, শান্তিশৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন জামায়াতের এই নেতারা।

 তারা জানান,. জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রতি কৃতজ্ঞত আমরা এবং নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

নির্বাচনকে ঘিরে নিরপেক্ষতা বজায় রাখা, সকল রাজনৈতিক দলের প্রার্থীদের সমান সুযোগ প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা