× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে যারা বিজয়ী হবে আমরা তাদের পাশে দাঁড়াবো : সেতু উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৫ পিএম

নির্বাচনে যারা বিজয়ী হবে আমরা তাদের পাশে দাঁড়াবো : সেতু উপদেষ্টা

‎সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে যারা বিজয়ী হোক না কেনো জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। তিনি বলেন, আমাদের একটিই কথা নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতন যেন কেউ যাতে ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা নদের ওপরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, বরিশাল বিভাগের কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন প্রমুখ।

‎ফওজুল কবির খান বলেছেন, ভোলা সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যাতে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এ কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।‎

‎নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়, যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‎‎বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। এ সেতু নির্মাণ হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে মেঘনা পাড়ের মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ এবং মেহেন্দীগঞ্জের পরোক্ষ সংযোগ নির্বিঘ্ন করতে পারবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা