× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপিসহ ৩ দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা বিকেলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৭ পিএম

৩ দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা বিকেলে

৩ দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা বিকেলে

জাতীয় নাগরিক পার্টিসহ তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। জোটের অন্য দলগুলো হলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুন বাগিছায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 

দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে 'জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য'৷

তবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দেশের একটি গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” ঘোষণা হবে আজ বিকেল ৪টায়। রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট বা ঐক‍্য প্রচেষ্টার ঘোষণা আসবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ- এই চার দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল দুই সপ্তাহ ধরে৷ বড় সময় ধরে গণ অধিকার পরিষদ আলোচনায় থাকলেও জোটে দেখা যাবে না তাদের৷

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা