× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪ এএম

সারজিস আলম। ছবি: সংগৃহীত

সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- এই সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছেন রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং পদও দিয়েছেন এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি ইমরান ইমনের সারজিস আলমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বিষয়ে বারবার জানানোর পরও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি। তার মানে, এতে সারজিস আলম নিজেও জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।


জানা গেছে, গেল ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্র। এরপর থেকেই তাকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে দলের একটি অংশ আন্দোলনে নামে। এ নিয়ে একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন। এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করায় তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা