× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রশক্তি নেতার বিরুদ্ধে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ হল সংসদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৯ পিএম

ছাত্রশক্তি নেতার বিরুদ্ধে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ হল সংসদের

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তুলেছে শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ। 

শনিবার (৬ ডিসেম্বর) হল সংসদের ভিপি মো. আহসান হাবিব ইমরোজ ও জিএস খালেদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তোলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে হলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর প্রবেশ ও অবস্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ন্যায়সংগত উদ্বেগ এবং তীব্র প্রশ্নের সৃষ্টি হয়েছে। হল সংসদ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছে কিছু হল শিক্ষার্থী।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘শিক্ষার্থীদের প্রতি আমাদের পরিষ্কার ঘোষণা- নিষিদ্ধ ছাত্রলীগের ব্যাপারে হল সংসদের অবস্থান সম্পূর্ণ কঠোর, আপষহীন এবং অটল। শিক্ষার্থী ভাই-বোনদের ওপর হামলাকারী সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীদের সঙ্গে আপোষ কিংবা হলে তাদের পুনর্বাসন- হল সংসদ কোনো পরিস্থিতিতেই বরদাস্ত করবে না।’

সংসদ নিশ্চিত হয়েছে যে ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ২০২১-২২ শিক্ষাবর্ষের রামিম খন্দকার, গত ২৯ নভেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আল আমিন সরকারের রুমে গিয়ে সাক্ষাৎ করেছে- যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং উদ্বেগজনক।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মনে যে যৌক্তিক প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে, হলের সকল শিক্ষার্থীর সামনে বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা অবিলম্বে প্রদান করার জন্য আল আমিন সরকারকে বলা হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে আল আমিন সরকার বলেন, ‘যে ছেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে ছাত্রলীগের কোন পোস্টে ছিলো না। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে সে সক্রিয় ছিলো। এলাকায় আন্দোলন করতে গিয়ে আহতও হয়েছে। তার নামে দুটো ভুয়া মামলা করা হয়েছে। এজন্য সে পরামর্শ করতে আমার রুমে এসেছিলো।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এই ছেলে বিদেশ যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মামলা থাকায় সে যেতে পারছে না। শিবিরের লোকজন তার বিরুদ্ধে এসব মামলা করেছে। এখন তা মীমাংসাও করতে দিচ্ছে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা