প্রবা প্রতিবেদতক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:০৬ পিএম
শুক্রবার কড়ইতলা তালতলা বাজারে এ দোয়ার আয়োজন করা হয়। প্রবা ফটো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিশনন্দী ২নং ওয়ার্ড কড়ইতলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৫ নভেম্বর) কড়ইতলা তালতলা বাজারে কাজী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়।
কাজী মাহবুবুর রহমান বলেন, পতিত আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ধীরে ধীরে হত্যার ষড়যন্ত্র করেছিল। আজ সেই ষড়যন্ত্রকারীরা দেশের ভেতরে নেই; জনগণের আদালত ও ইতিহাস তাদের প্রত্যাখ্যান করেছে। জাতির এই কঠিন সময়ে দেশপ্রেমিক জনগণ দল–মত–নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান স্মরণ করে সাধারণ মানুষ তার দ্রুত আরোগ্য ও দেশে গণতান্ত্রিক ঐক্য প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করছেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান, আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, বিএনপি নেতা আব্দুল মতিন, আড়াই হাজার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী এম এ মাসুদ, বিশনন্দী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জোয়াদুল ইসলাম জুয়েল, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জাকির হোসেন, বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি আ: হালিম ফকির, সহ সভাপতি মোক্তার ফকির, সাধারণ সম্পাদক ছগির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম, বিএনপি নেতা ছলিম ফকির, সুনু ফকির, তোজব আলী, যুবদল নেতা মোঃ মুসা মিয়া , নুর আলম ফকিরসহ বিএনপি, সহযোগী সংগঠন ও গ্রামের সাধারণ মানুষ।