× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৯ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম

বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

চিকিৎসকের অনুমতি সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে। এসময় চিকিৎসকসহ তার সঙ্গে থাকবেন ১৪ জন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক এবং খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খানের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আজ সকালে চিকিৎসকদের অনুমতি মিলেছে। প্রস্তুতি চলছে। আল্লাহ'র রহমতে সব কিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবারেই এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে উন্নত ও সমন্বিত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। আল্লাহ্‌ মেহেরবান। আমীন।’

পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার সফরসঙ্গীদের একটি তালিকা যুক্ত করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্বাক্ষরিত তালিকায় খালেদা জিয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। 


খালেদা জিয়ার সফরসঙ্গীরা হলেন, তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, অধ্যাপক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের দুই সদস্য- হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ শামিন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মোহাম্মদ মাসুদার রহমান এবং দুই গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার।

এদিকে বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘যদি সবকিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার এম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রের পরে অথবা আগামীকাল সকালের ভিতর উনাকে ইউকেতে, অর্থাৎ লন্ডনে, একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা উনাকে নিয়ে যাব।’

যাত্রাপথে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন  ডা. জাহিদ।

‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ১২ দিন হাসপাতালটিতে আছেন তিনি। এর মধ্যে ৮ দিনই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা