× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমেদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও রাজনৈতিক সৌহার্দ্যের নজির গড়লেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের পিতা নুরুল কবিরের (৭০) মৃত্যুতে তাদের বাড়িতে গিয়ে শোক ও সমবেদনা জানান তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে চকরিয়ার হারবাংয়ে সালাহউদ্দিন আহমেদ ও তার স্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এডভোকেট হাসিনা আহমেদকে সঙ্গে নিয়ে মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতা নুরুল কবির ইন্তেকাল করেন। একই দিন বাদ মাগরিব হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০ টার দিকে সালাহউদ্দিন আহমেদ ও তার স্ত্রী বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার আসেন এবং পূর্বনির্ধারিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও এমন আন্তরিকতা ও মানবিক আচরণকে সচেতন মহল রাজনৈতিক সংস্কৃতির জন্য অনুকরণীয় ও ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা