× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউলদের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (২৬ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাউলদের ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটি বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতি, আমাদের বাউলরা দেশের মাঠে-ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়। তাদের ওপর হামলা আমি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। 

তিনি আরও বলেন, এ ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়া কোনোভাবেই শোভনীয় নয়।

এ সময় ঢাকার কাকরাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করার। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাকে বের করে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকলে বেশিরভাগ দুর্ঘটনাই প্রতিরোধ করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা