× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভক্তির কারণেই সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৭:৫১ পিএম

বিভক্তির কারণেই সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন : মির্জা ফখরুল

বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনাদের (সাংবাদিক) তো অনেকগুলো ইউনিয়ন আছে—বিএফইউজে, ডিইউজে, আবার দুই দলের দুই ভাগ আছে, নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আপনাদের পকেটে ঢুকতে দিতে চায় না, কিন্তু আপনারাই যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু দ্যাট বিকামস্ অ্যা প্রবলেম।

মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে ,তখনই গণমাধ্যমর উন্নয়নের জন্য কাজ করেছে। গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছে। নিজেদের মধ্যে বিভক্তির কারণেই সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান। 

বিএনপি সবসময় গণমাধ্যমের উন্নয়নের জন্য কাজ করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে। 

তিনি বলেন, আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার, আমার ৩১ দফাতে বলেছি, আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেজন্য আমরা তখনই কমিট করেছিলাম একটা কমিশন তৈরি করব। কমিশন ইতোমধ্যে তৈরি হয়েছে, দুঃখের সঙ্গে আমরা জানলাম কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টটি নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা আশা করি, সরকার পরিচালনার দায়িত্ব যদি জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনায় এসছেন, তখন তিনি একটা মুক্ত স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন। তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসেছে এবং মাধ্যমগুলো চালু হয়েছে।

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে এ প্রবীণ রাজনীতিক বলেন, সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নিই; তাহলে এভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে—আমি জানি না।

মতবিনিময় সভায় বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, সিপিবি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা