× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২১:২১ পিএম

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থকবৃন্দ মশাল মিছিলও বিক্ষোভ করেছেন। প্রবা ফটো

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থকবৃন্দ মশাল মিছিলও বিক্ষোভ করেছেন। প্রবা ফটো

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থকবৃন্দ। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর মতলব ব্রিজের টোল প্লাজা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার প্রমুখ।

নেতারা বলেন, আমরা মতলব উত্তর ও দক্ষিণের হাজারো নেতা-কর্মী আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে মনোনয়ন দিতে হবে।

তারা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে সঠিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। যদি সঠিক মূল্যায়ন হতো, তাহলে দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা তানভীর হুদাই মনোনয়ন পেতেন। তার বাবা মরহুম নুরুল হুদা মতলবে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং এ আসন থেকে ৪ বার সংসদ সদস্য ও ২ বার প্রতিমন্ত্রী ছিলেন।

তাদের দাবি, তানভীর হুদাকে চূড়ান্ত মনোনয়ন না দিলে চাঁদপুর-২ আসনে বিএনপি পরাজিত হবে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আসনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা