× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলীয় শৃঙ্খলা ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে অব্যাহতি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২২:৩৭ পিএম

শাহাদাত হোসেন। প্রবা ফটো

শাহাদাত হোসেন। প্রবা ফটো

টাঙ্গাইলের সখীপুরে ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে শাহাদাত হোসেন (৩২) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আহমেদ শহীদ ও সদস্যসচিব জাহাঙ্গীর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত শাহাদাত বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং কালিদাস বল্লাচালা গ্রামের দুলু মিয়ার ছেলে।

চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সখীপুর উপজেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ইভিটিজংসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে আপনাকে বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ এখন থেকেই কার্যকর হবে।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আহমেদ শহীদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে আমাদের দল তাঁকে কোনোভাবেই ক্ষমা করবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা