× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে বাঁধা দেওয়ার ক্ষমতা কারও নাই: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক ‎

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ০০:০১ এএম

নির্বাচনে বাঁধা দেওয়ার ক্ষমতা কারও নাই: আমান উল্লাহ আমান

আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারও নাই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী আলহাজ আমান উল্লাহ আমান। বুধবার (১২ নভেম্বর) বিকালে কেরানীগঞ্জ মডেল থানার হয়রতপুর এলকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। ব্যালট পেপারে তাদের কোনো মার্কা নাই আর মার্কা আসবেও না। কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। প্রধান উপদেষ্টা ঘোষিত ২০২৬ সালের প্রথম অধ্যায়ে হবে আসন্ন সংসদ নির্বাচন।

তিনি বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে এসেছে নতুন স্বাধীনতা। তা কখনও ভুলার নয়।

‎ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমানের সহধর্মিণী সাবেরা আমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলম তাল্লুকদার প্রমুখ।

‎অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানে নিহত সব ছাত্রছাত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা