× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকতে হবে: সাবেক ভিপি নুর

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৮:২০ পিএম

প্রশাসনকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকতে হবে: সাবেক ভিপি নুর

রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকতে হবে। দেশের স্বার্থের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোর বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর বলে মন্তব্যও করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর । শনিবার (৮ নভেম্বর) বিকালে ফুলবাড়ী শহরের যমুনা ব্রিজ মোড়ে দিনাজপুর-৫ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. শাহাজান চৌধুরীর আমন্ত্রণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দলগুলো পরস্পরের বিরোধিতায় চরম অবস্থানে যায়। এতে জনগণের স্বার্থ উপেক্ষিত হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী দিনে বিএনপি, জামায়াত, এনসিপি এবং গণ অধিকার পরিষদসহ গণঅভ্যুত্থানের অংশী রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণে কমপক্ষে পাঁচ বছরের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠন জরুরি। তিনি দাবি করেন, এমন বহুদলীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে রাজপথে আর কোনো বড় আন্দোলনের প্রয়োজন হবে না, বরং সব রাজনৈতিক শক্তির লক্ষ্য হবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।
ভিপি নুর বলেন, জাতীয় ঐক্য গঠিত হলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক চাপমুক্ত হয়ে জনগণের স্বার্থে স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তার আহ্বান, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।
এ সময় উপজেলা গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা