× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নবীনগরে নেতাকর্মীর ঢল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৬:২১ পিএম

বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নবীনগরে নেতাকর্মীর ঢল

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলীয়াবাদ গোলচত্বরে সমাবেশ থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর আমি সকল মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে দেখা করেছি ও কথা বলেছি। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনের প্রস্তুতি ও মাঠের কাজ এগিয়ে নিতে আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে গণভোটের দাবি যারা তুলছে, তারা মূলত নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশের জনগণ এর জবাব দেবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, না হলে দেশের মানুষ তা মেনে নেবে না।’

সভায় আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি ইবনুল হাসান সবুজ, উপজেলা বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটু, জেলা বিএনপির সাবেক সদস্য সাদিকুল হক সাদিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক জালাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও মোঃ দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদীস শাহীন এবং পৌর বিএনপি নেতা মোঃ শুক্কুর খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা