নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৬:২১ পিএম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলীয়াবাদ গোলচত্বরে সমাবেশ থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর আমি সকল মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে দেখা করেছি ও কথা বলেছি। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনের প্রস্তুতি ও মাঠের কাজ এগিয়ে নিতে আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে গণভোটের দাবি যারা তুলছে, তারা মূলত নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশের জনগণ এর জবাব দেবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, না হলে দেশের মানুষ তা মেনে নেবে না।’
সভায় আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি ইবনুল হাসান সবুজ, উপজেলা বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটু, জেলা বিএনপির সাবেক সদস্য সাদিকুল হক সাদিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক জালাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও মোঃ দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদীস শাহীন এবং পৌর বিএনপি নেতা মোঃ শুক্কুর খান।