× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ-৫ আসনে প্রার্থী না দেওয়ায় ট্রেন আটকে দিল শেখ মুজিবের সমর্থকরা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম

কিশোরগঞ্জ-৫ আসনে প্রার্থী না দেওয়ায় ট্রেন আটকে দিল শেখ মুজিবের সমর্থকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা না করায় মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের কর্মী-সমর্থকরা রেলপথ অবরোধ করে গণমিছিল করেছেন।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। পরে সরারচর বাজার প্রদক্ষিণ করে সরারচর রেলগেইট মোড়ে এসে মিছিলটি শেষ হয়। এ সময় কিছু সমর্থক কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে দেয়। পরে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করে দেন।

এ সময় মনোনয়ন প্রত্যাশী শেখ ‍মুজিবুর রহমান ইকবালের ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের নানা স্লোগান দিতে থাকেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, অচিরেই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করতে হবে। যতদিন শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা না করা হবে ততদিন আমরা রাজপথে অবস্থান করব।

তিনি আরও বলেন, বাজিতপুর-নিকলী উপজেলার জনগণ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নিবে না।

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের নাম ঘোষণা করা হয়। 

এছাড়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন পেয়েছন সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে মনোনয়ন দেওয়া হয়। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনের জন্য একাধিক প্রার্থীর নাম প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এ দুই আসনের প্রার্থীর নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা