× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দল ধান্দাবাজিতে লিপ্ত : সারজিস আলম

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

রাজনৈতিক দল ধান্দাবাজিতে লিপ্ত : সারজিস আলম

আগের বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (০৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদীঘি ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগের যা সিস্টেম ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে। কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে। আবারও চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আগস্ট থেকে ফেব্রুয়ারি ৬ মাস আমরা কোনো রাজনৈতিক দল করিনি। কিন্তু যখন দেখলাম নতুন করে আমরা যদি রাজনীতির হাল না ধরি তাহলে ঘুরে ফিরে আবার কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে। একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। যারা জীবন দিল রক্ত দিল তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এই অপকর্মকারী যারা আছে যেই দলের হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ  এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা