× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ ছেড়ে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৫:০৭ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ১৫:৫৬ পিএম

পদ ছেড়ে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। 

অ্যাটর্নি জেনারেল বলেন, পদ ছেড়ে দিয়ে ঝিনাদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করব। আমি ভোট করব। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করব।

তিনি বলেন, আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব।

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। এর প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি বিএনপি ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে। এর মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। 

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ঝিনাইদহ – ১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা