রংপুর অফিস
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ০০:৩১ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ টি সংসদীয় আসনের মধ্যে ২৩৭ টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে রংপুরের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের নামও। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
রংপুরের ৬টি আসনের মধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে রংপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলামকে মনোনিত করা হয়েছে।
প্রার্থীদের নাম ঘোষণা করায় তাদের কর্মী-সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।