× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ ও তাদের দোসরদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই : সারজিস আলম

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২২:০০ পিএম

আ.লীগ ও তাদের দোসরদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে ২৪ এর অভ্যূত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক মানুষকে খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, বিডিআর হত্যাকান্ড, শাপলা হত্যাকান্ড থেকে শুরু করে হাজার হাজার গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা করেছে, সেই খুনিরা এই বাংলাদেশে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহন করতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার কোন অধিকার নেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাক্ষাতকার পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকে তাহলে ৩০০ আসনে আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারবো।

রাজনৈতিক দলের সাথে জোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে যদি কোন রাজনৈতিক দলের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত হয়ে জোটের সুযোগ থাকে, যদি তারা জুলাই সনদ বাস্তবায়নে একমত থাকে, বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একমত থাকে, বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী তাদের শক্ত  অবস্থান ধরে রাখতে পারে, এই বিষয়গুলোতে ঐক্যমত হলে জনগণের স্বার্থে জোট হতে পারে।

তিনি বলেন, এনসিপি কোন দলের সাথে জোট হলে এনসিপির নামে নির্বাচন করবে এবং শাপলা কলি প্রতীক নিয়েই নির্বাচন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা